Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে আহত সাংবাদিকের পাশে খোকা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১১:২৫ এএম

সোনারগাঁয়ে আহত সাংবাদিকের পাশে খোকা
Swapno

 সোনারগাঁয়ে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক কা-ের জেরে নির্যাতনের শিকার স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমানের পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। তিনি হাসপাতালে হাবিবুর রহমানের শারিরীক অবস্থার খোঁজ নেন এবং যে কোন পরিস্থিতিতে তার পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। গতকাল শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক হাবিবুর রহমানকে দেখতে যান এমপি লিয়াকত হোসেন খোকা। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা জাতীয়পার্টীর সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, আনিসুর রহমান বাবু প্রমূখ। এসময় এমপি বলেন, জাতীর বিবেক হিসেবে কাজ করতে গিয়ে সাংবাদিকরা অনেক সময় হামলা ও মামলার শিকার হয়। আমি সব সময় সাংবাদিকদের পাশে আছি। একজন নির্ভীক সাংবাদিকের উপর যেভাবে তান্ডব চালিয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন