Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ইয়াবাসহ গ্রেফতার ২

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১১:২৭ এএম

আড়াইহাজারে ইয়াবাসহ গ্রেফতার ২
Swapno

আড়াইহাজারে ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালদী পৌরসভাধীন মৌলভী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গোপালদী ফাঁড়ি পুলিশ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতরা হলো মাধবদী থানার সাগরদী এলাকার মৃত ফজলুল করিমের ছেলে ছালাম (৩৬) ও আড়াইহাজার উপজেলার নগরডৌকাদী এলাকার নওশের আলীর ছেলে শাহ আলম (২৬)। গোপালদী ফাঁড়ি পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালদী পৌরসভার মৌলভী বাজারে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছে এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। সে সময় পুলিশের অবস্থান টের পেয়ে মাদক বিক্রেতারা দৌড়ে পালানোর সময় পুলিশ সেখান থেকে ২ দুজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৮ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন