Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সাবেক ইউপি মেম্বারের স্মরণে আলোচনা ও দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৭:০০ পিএম

বন্দরে সাবেক ইউপি মেম্বারের স্মরণে আলোচনা ও দোয়া
Swapno

বন্দরের মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও দারুল হক্ব ইসলামিয়া মাদ্রাসার সহসভাপতি মোহাম্মদ আলী বাচ্চুর স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডে অবস্থিত দারুল হক্ব ইসলামিয়া মাদ্রাসায় স্বাস্থ্যবিধি মেনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এ সময় মরহুমের কর্মময় জীবনের আলোকপাতসহ ধর্মীয় কর্মকান্ডে তাঁর প্রশংসনীয় উপস্থিতি নিয়ে আলোচনা করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ক্বারী মো. আলতাফ হোসেন।
 
মো. শহীদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে এবং দারুল হক্ব ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ আবু জাফরের সঞ্চালনায় এ দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আতাউর রহমান, এরশাদুল কবির সোহেল, হাজী মো. হারুন অর রশিদ, হাজী মো. রফিক, স্থানীয় ব্যবসায়ী মো. আলামিন, মো. মজিবুর রহমান, মো. নাজির হোসেন, হাজী মো. হাফেজ গাজী ও মো. আলতাফ হোসেন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন