Logo
Logo
×

নগরের বাইরে

পেটকাটা রকি গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ০৩:৩৪ এএম

পেটকাটা রকি গ্রেফতার
Swapno

হেরোইনসহ হাফ ডজন মামলার আসামি রকি ওরফে পেটকাটা রকিকে (৩৫) গ্রেফতার করেছে ফতুলা মডেল থানা পুলিশ। শুক্রবার (৯ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। এ সময় তার নিকট থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রকি ওরফে পেটকাটা রকি ইসদাইর বুড়ির দোকান এলাকার হায়দার ওরফে হাসান মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত একটার দিকে পশ্চিম ইসদাইর টাগারপাড় তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইন ও দুটি মোবাইল ফোন সহ রকি ওরফে পেটকাটা রকিকে গ্রেফতার করা হয়। ফতুল্লা থানার এসআই হুমায়ুন (টু) জানায়, রকির বিরুদ্ধে ছিনতাই, মারামারি, মাদক সহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে এবং মাদক আইনে নতুন আরো একটি মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান। গ্রেফতারকৃত রকি সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ২১৮ পিস ইয়াবাসহ ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে পুলিশের গ্রেফতার হয়েছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন