Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে হেফাজত নেতা লোকমান হোসেন আমিনী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ০৭:৩৫ পিএম

রূপগঞ্জে হেফাজত নেতা লোকমান হোসেন আমিনী গ্রেফতার
Swapno

রূপগঞ্জ উপজেলার স্থানীয় মতূর্জাবাদ জামে মসজিদের খতিব রূপগঞ্জ হেফাজত ইসলামের অন্যতম নেতা লোকমান হোসেন আমিনীকে আটক করেছে পুলিশ। ফেসবুকে উস্কানীমূলক স্ট্যাটাস প্রদান এবং হেফাজতের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ এলাকায় দাঙ্গা হাঙ্গামা করার অপরাধে শনিবার (১১ এপ্রিল) রাতে তাকে মতূর্জাবাদ এলাকা থেকে আটক করা হয়।

 

রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন জানান, উপজেলার ভুলতা ইউনিয়নের মতূর্জাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনী হেফাজতের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষাবলম্বন করে ফেসবুকে রাষ্ট্রবিরোধী এবং দাঙ্গা হাঙ্গামা হতে পারে এ ধরনের উস্কানীমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলো। 

 

এছাড়া গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে সে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিভিন্ন উস্কানীমূলক কাজে অংশগ্রহণ করেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এ ঘটনায় শনিবার রাত ১২ টার দিকে রূপগঞ্জ থানার ওসির নেতৃত্বে খতিবের মসজিদ সংলগ্ন আবাসিক কক্ষ থেকে তাকে আটক করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন