Logo
Logo
×

নগরের বাইরে

মামুনুল কান্ডে খোঁজা হচ্ছে প্রশাসনের গাফলতি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ০৮:৩২ পিএম

মামুনুল কান্ডে খোঁজা হচ্ছে প্রশাসনের গাফলতি
Swapno

সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হক কান্ডে স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তাদের দায়িত্ব অবহেলা রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

গতকাল শনিবার বিকেলে সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে ৩ এপ্রিল অবরুদ্ধ করার পর রয়েল রিসোর্ট, আওয়ামীলীগের পার্টি অফিস, যুবলীগ ও ছাত্রলীগের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনায় তদন্তে ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানসহ তার প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন শেষে তিনি একথা বলেন। প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে দেখেন এবং ভুক্তভোগীদের সাথে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (অপরাধ) জিহাদুল কবির, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম প্রমুখ। 


পরিদর্শন শেষে উপজেলা অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় মো. খলিলুর রহমান বলেন,  ‘গত ৩ তারিখের ঘটনায় পর সোনারগাঁয়ের এ ঘটনার তদন্তের ভার দেয়া হয়েছিল, তারা সঠিক ও দ্রুত সময়ে তদন্ত করতে ব্যর্থ হয়েছে। সেজন্য আমি নিজে এখানে এসেছি সরেজমিনে তদন্ত করতে।

তিনি বলেন, সরকার আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে। সে দায়িত্ব যদি কেউ সঠিকভাবে পালন করতে বা নিজের দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হয় কিংবা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তবে তাকে ছাড় দেওয়া হবে না। সরকার আমাদের দায়িত্ব দিয়েছেন জনগণের জানমালের নিরাপত্তা দিতে। এতে কেউ ব্যর্থ হলে সে জায়গায় তাকে দায়িত্বে রাখা হবে না বলে হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন