Logo
Logo
×

নগরের বাইরে

খুনের চারদিন পর পাওয়া গেল কর্তন হওয়া হাত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০২:৪৯ এএম

খুনের চারদিন পর পাওয়া গেল কর্তন হওয়া হাত
Swapno

খুন হওয়ার চারদিন পর খুঁজে পাওয়া গেল বন্দরের মদনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত প্রবাস ফেরত যুবক জুয়েল (২৩)এর বিচ্ছিন্ন করা হাত। গতকাল রোববার সকালে মদনপুর এলাকার আন্দিরপাড় গ্রামের আলিমের বাড়ীর পাশের ধানক্ষেতে বিচ্ছিন্ন হাতটি এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে হাতটি উদ্ধার করে।
 
এর আগে বুধবার রাতে বন্দরের মদনপুরের আন্দিরপাড় এলাকায় পূর্ব বিরোধের জের ধরে জুয়েলকে কুপিয়ে হত্যা করে তার বাম হাতটি কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় প্রতিপক্ষ। পরবর্তীতে এক হাত ছাড়াই জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়। এ ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করে জুয়েলের ভাই সোহেল।
 
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই সিরাজউদ্দৌলা জানান, পূর্ব শত্রুতার জের ধরে বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে জুয়েলকে গত বুধবার রাতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর তার দেহ থেকে বাম হাত বিচ্ছিন্ন করে নিয়ে যায়। রোববার এক কৃষক ধানক্ষেতে ঘাষ কাটার সময় কর্তিত হাতটি দেখতে পান। এরপর তিনি পুলিশকে খবর দেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন