Logo
Logo
×

নগরের বাইরে

হেরোইন-গাঁজাসহ ৩ মাদক  ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০২:৫১ এএম

হেরোইন-গাঁজাসহ ৩ মাদক  ব্যবসায়ী গ্রেফতার
Swapno

ফতুল্লায় হেরোইন ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে ফতুল্লা থানার চাঁদমারী এলাকায় আমিরের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২২ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গ্রামের আমজাদ আলী বেপারীর পুত্র ও ফতুল্লা থানার নতুন কোর্ট এলাকায় জেলা পরিষদের সামনের শোভার বাসার ভাড়াটিয়া নুরু ইসলাম ওরফে সামছু বেপারী (২৬), চাঁদমারী মালা বস্তির মৃত রজব আলী ওরফে লিটনের পুত্র রিপন (২১), চানমারী মালার বস্তির মো. শামীমের পুত্র মো. সাগর (২০)। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে আটটার দিকে ফতুল্লা থানার এসআই ইমানুর সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা থানার চাঁদমারী এলাকায় অভিযান চালিয়ে সামছু বেপারী, রিপন ও শামীমকে গ্রেফতার করে।

এ সময় তাদের নিকট থেকে ২২ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ফতুল্লা থানার এসআই ইমানুর জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন