Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জ উপজেলা যুবদলের  আহবায়ক গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০৭:৩১ পিএম

রূপগঞ্জ উপজেলা যুবদলের  আহবায়ক গ্রেফতার
Swapno

হেফাজাতের নাশকতা মামলায় রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন দেলুকে  গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় রূপগঞ্জের ভুলতা বাসষ্ট্যান্ড থেকে নরসিংদী যাওয়ার পথে উপজেলার গোলাকান্দাইল বাস ষ্টেশনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২৬ মার্চ ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় পরিবহনে মামলা ভাংচুরের ঘটনা ঘটে। গত ২৭ মার্চ এ ব্যাপারে রূপগঞ্জ থানায় নাশকতার মামলা হয়। পুলিশের করা নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ভূলতা ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন মজুমদার।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জসিম উদ্দিন বলেন, নাশকতার মামলা ছাড়াও যুবদল নেতা দেলুর বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন