Logo
Logo
×

নগরের বাইরে

হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মুফতি বশির উল্ল্যাহ গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০২:২৫ পিএম

হেফাজতে ইসলামের  জেলা সেক্রেটারি মুফতি বশির উল্ল্যাহ গ্রেফতার
Swapno

হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশির উল্ল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১ টায় সিদ্ধিরগঞ্জের  সানারপাড়  লন্ডন মার্কেট এলাকাস্থ নির্মাণাধীন বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। 


সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান পিপিএম মুফতি বশির উল্ল্যাকে গ্রেফতারের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করে তিনি জানান, গ্রেফতারকৃত হেফাজত নেতা মুফতি বশির উল্ল্যাহ ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। তবে সে মামলার এজহারভুক্ত আসামী নয়।

 
উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন