Logo
Logo
×

নগরের বাইরে

বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ  

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৯:০৩ এএম

বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ  
Swapno

রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে ২০ হাজার দুস্থ্য ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়ায় ইউনিয়নের নাওড়া এলাকায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এগুলো বিতরণ করা হয়। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সামসুল আলমের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক। বিতরণের মধ্যে ছিল গরুর মাংস, মুরগীর মাংস, তেল, ডাল, চাল, চিনি, ছোলা বুট, মুড়ি, পেয়াজ ও আলু।

 


 জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, থানা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, থানা আওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য করিম পাঠান, থানা যুবলীগের সাংগঠনিক সস্পাদক মোজাম্মেল হক মিলন,

 

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি হাজী ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী আজগর, যুগ্ন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, আওয়ামীলীগ নেতা জামান ব্যাপারী, ওসমান গনী, আমির হোসেন স্বপন, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন মেম্বার, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, মাসুম আহমেদ, আবুল হোসেন, আব্দুল হাই, হাজী মতিন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমার মুন্না, আশফাকুল হক তুষার, আশরাফুল আলম জেমিন, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার,

 

ইয়াছমীন আক্তার প্রমূখ। প্রধান অতিথি রফিকুল ইসলাম বলেন, পবিত্র রমজানে যাতে মানুষ সুন্দরভাবে রোজা রাখতে পারে সেই দিক বিবেচনা করে আজ এসব ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা সবসময় জনগণের পাশে থেকে সেবা করে যেতে চাই। রূপগঞ্জের মানুষের পাশে আছি ও সবসময় থাকব। এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন