সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দু’জনকে গণধোলাই
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৫:৪৯ পিএম
সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁ উপজেলায় ডাকাতি করার প্রস্তুতি নেয়ার সময় এলাকাবাসী দুই ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। দুজনকে আটক করতে পারলেও বাকি ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, গত বুধবার রাতে উপজেলার সনমানন্দী ইউনিয়নের হরিহরদী এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নেয়ার সময় একদল ডাকাতদের এলাকাবাসী ঘেরাও করলে, নয়ন (২৫) ও আবু নাঈম (১৭) নামের দুই ডাকাতকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের ডিউটি অফিসার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, নয়ন (২৫) এরবাড়ি পাশাপাশি এলাকা মারুবদিতে ও আবু নাঈম (১৭) এর বাড়ি একই ইউনিয়নের দড়িকান্দি এলাকায়। তাদেরকে বৃহস্পতিবার দুপুরবেলা ডাকাতি চেষ্টার মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


