Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গ্রাম পুলিশকে সাইকেল ও পোশাক বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৮:৪৪ পিএম

বন্দরে গ্রাম পুলিশকে সাইকেল ও পোশাক বিতরণ
Swapno

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অর্থায়নে বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৫০ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল, পোশাক ও অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩৫ জন গ্রাম পুলিশ ও ১৫ জন গ্রাম মহিলা পুলিশের মাঝে এই সরঞ্জাম সরবরাহ করা হয়।

 

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারে সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর। আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসমা সুলতানা নাসরিন, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা একেএম মমিনুল হক, এলজিইডি উপসহকারী প্রকৌশলী ইফতেখারুল ইসলাম পাটোয়ারী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ওমর ফারুক, নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপার মো. ফাহিম উদ্দিন প্রমুখ।

 

এ সময় গ্রাম পুলিশদের উদ্দেশ্য শুক্লা সরকার করে বলেন, করোনা প্রেক্ষাপটে মাঠ পর্যায়ে আপনাদের ভুমিকা থাকতে হবে বেশি। বিগত দিনে আপনারা  জনগণের কল্যাণে কাজ করেছেন এবারও করতে হবে। মনে রাখবেন আপনারা হচ্ছেন গ্রামের শান্তি-শৃঙ্খলার প্রতীক। আপনাদের উপরেই গ্রামাঞ্চলের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে। সরকার আপনাদেরকে বাই সাইকেল দিয়েছে তার  একটাই উদ্দেশ্য যাতে আপনারা দ্রুত যে কোন ঘটনাস্থলে পৌঁছাতে পারেন জনগণের দ্রুত সেবা দিতে পারেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন