Logo
Logo
×

নগরের বাইরে

মৌচাকে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ০৪:৪৮ পিএম

মৌচাকে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
Swapno

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকাপের চাকায় পিষ্ট হয়ে অটো ইজিবাইক যাত্রী ৪০ বছরের অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সোয়া ৯টায় মহাসড়কের সিদ্ধিরগঞ্জে মৌচাক বাসষ্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মো. ফারুক হোসেন জানান, ব্যাটারী চালিত ইজিবাইকে যাওয়ার পথে পেছন থেকে অজ্ঞাত একটি পিকাপ ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পরে যায় ঐ নারী। পরে পিকাপটি ঐ নারীর মাথার উপর দিয়ে চাকা উঠিয়ে দিলে মাথা পিষ্ট হয়ে মৃত্যু হয় নারীর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পিকাআপসহ পালিয়ে যেতে সক্ষম হয় চালক।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন