Logo
Logo
×

নগরের বাইরে

জালকুড়িতে মাস্ক ও সাবান বিতরণ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ০৪:৫৬ পিএম

জালকুড়িতে মাস্ক ও সাবান বিতরণ
Swapno

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জালকুড়িতে মাস্ক ও সাবান বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউজ্জামান বদু। বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ট্রান্সমিটার এলাকায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পক্ষ হতে এ মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

 

এসময় আরো উপস্থিত ছিলেন গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আমজাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যুবলীগ নেতা রাসেল শেখ, তাইফুল রহমান, রাজিব, কাদির, বাপ্পি, নওশাদ, হারিস প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন