Logo
Logo
×

নগরের বাইরে

পিকাপের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নারীর মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১০:২২ পিএম

পিকাপের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নারীর মৃত্যু
Swapno

দেশব্যাপী লকডাউন চলাকালীন সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকাপের চাকায় পিষ্ট হয়ে ৪০ বছরের অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক বাসষ্ট্যান্ডের সামনে ব্যাটারী চালিত ইজিবাইকে যাওয়ার পথে পিকাপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ ফারুক হোসেন জানান, ব্যাটারী চালিত ইজিবাইকে যাওয়ার পথে পেছন থেকে অজ্ঞাত একটি পিকাপ ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পরে যায় ঐ নারী। পরে পিকাপটি ঐ নারীর মাথার উপর দিয়ে চাকা উঠিয়ে দিয়ে দিলে মাথা পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পিকাপের চালক তখনই দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন