নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১৩ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১৭ এপ্রিল) দুপুর ২টায় র্যাব-১০ এর উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার একটি চায়ের দোকান থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি রিমোর্ট ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৮৮ হাজার ৪৩৫ টাকা জব্দ করা হয়।
আটক জুয়াড়িরা হলেন- পলাশ (৩২), নয়ন (২৫), শাহ পরান (২৪), রাহাত (২৩), ইকবাল (৪০), মাসুম (২৮), বাচ্চু মিয়া (৩৫), লিটন (৪৬), জহুরুল ইসলাম (৪৪), শাহীন (৩৯), জাহাঙ্গীর আলম (২৩), আলমগীর (৩২) ও জিকু (২০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


