সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর তপন গ্রেফতার
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ০৩:০৬ পিএম
হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক কা-ে হেফাজতের সহিংসতা ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সোনারগাঁ পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেফতার করেছে পুুুুলিশ। শনিবার রাত সাড়ে ১২টায় উপজেলার পৌর ভবনাথপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান জানান, হেফাজতের সহিংসতার মামলার আসামী সোনারগাঁ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধে হয়। এ ঘটনায় তার সমর্থকরা রয়েল রিসোর্টে, আওয়ামীলীগ অফিস ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চলায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২টি ও ক্ষতিগ্রস্তরা বাদি হয়ে ৫টি মামলা দায়ের করেন। এ মামলা ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ৭ মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করেছে।


