Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁওয়ে র‍্যাবের অভিযানে ভেজাল পানীয় তৈরীর দায়ে গ্রেফতার ১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ০৫:০৪ পিএম

সোনারগাঁওয়ে র‍্যাবের অভিযানে ভেজাল পানীয় তৈরীর দায়ে গ্রেফতার ১
Swapno

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অনুমোদিত কারখানায় ভেজাল খাদ্য পানীয় তৈরির দায়ে মো. কবির হোসেন (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। রোববার (১৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‍্যাব-১১'র কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে গতকাল শনিবার জেলার সোনারগাঁও থানাধীন বড়গাঁও চেয়ারম্যান পাড়া এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-১১। তবে অভিযানের সময় কারখানার এমডি মোঃ রশিদ আলী কৌশলে পালিয়ে যায়। এ সময় কারখানায় তৈরি অবস্থায় বিপুল পরিমান ক্রিস্টাল অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, লাচ্চি মিল্ক ফ্লেভার ড্রিংকস্, আইস ম্যাংগো জুস, ইন্ডিয়ান গুড়াবিট লবণ, ভেজাল জুস তৈরীর কাজে ব্যবহৃত কেমিক্যাল ও ভেজাল জুস তৈরীর কাজেব্যবহৃত ফ্লেভার উদ্ধার করা হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, এই ফ্যাক্টরীতে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় ক্রিস্টাল অরেঞ্জফ্লেভার ড্রিংক, লাচ্চি মিল্ক ফ্লেভার ড্রিংকস্, আইস ললী, ম্যাংগো জুস, ইন্ডিয়ান গুড়া বিট লবণ সহ বিভিন্ন ধরনের ভেজাল পানীয় বিএসটিআই এরঅনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করে উৎপাদন ও বাজারজাত করে আসছিল যা শিশু ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। র‍্যাব আরো জানায়, উক্ত ফ্যাক্টরীর নামে কোন ভ্যাট রেজিঃ নেই। তারা কোন প্রকার মূসক প্রদান না করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই সকল অননুমোদিত ভেজাল ও মানহীন খাদ্য পানীয় নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

এর আগেও গতবছরের ১০ আগষ্ট একই ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করা হলে ফ্যাক্টরীটি কিছুদিন বন্ধ রেখে তারা পুনরায় চালু করে। এদিকে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম গ্রহন করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন