Logo
Logo
×

নগরের বাইরে

মামুনুল হক কাণ্ডে সোনারগাঁ জাতীয়পার্টির সভাপতি গ্রেপ্তার

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ০৪:২১ পিএম

মামুনুল হক কাণ্ডে সোনারগাঁ জাতীয়পার্টির সভাপতি গ্রেপ্তার
Swapno

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নারী ঘটিত ঘটনাকে কেন্দ্র করে ভাংচুর ও লুটপাটের ঘটনার মামলায় সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে তাকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ থেকে গ্রেপ্তার করা হয়।

 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনায় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীনের দায়ের কার মামলায় আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং ৭ দিনের রিমান্ড এর আবেদন করে আদালতে পাঠানো হয়।

 

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ আবরুদ্ধ হয়। এ ঘটনায় তার সমর্থকরা রয়েল রিসোর্টে, আওয়ামী লীগ অফিস ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাংচুর ও মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চলায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি ও ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে ৫টি মামলা দায়ের করেন। এ মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১ হাজার ৮০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এপর্যন্ত ৬৮জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন