Logo
Logo
×

নগরের বাইরে

সহিংসতার মামলায় জামায়াত নেতাসহ গ্রেফতার ৩

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ০৭:১৬ পিএম

সহিংসতার মামলায় জামায়াত নেতাসহ গ্রেফতার ৩
Swapno

হেফাজতের ডাকা হরতালে নারায়ণগঞ্জে ব্যাপক সহিংসতা, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় করা মামলায় মহানগর জামায়াতের আমির মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ এপ্রিল) রাত দেড়টায় ফতুল্লার তল্লা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এ সময় সেখান থেকে মাঈনুদ্দিন আহমেদসহ জামায়াতের আরেক সদস্য জনি ও বিএনপি নেতা ইসলামকে গ্রেফতার করা হয়।

এদিকে নাশকতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আটটি মামলায় এ পর্যন্ত ৩৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই হেফাজত, জামায়াত ও বিএনপির নেতা-কর্মী। তারা হরতালে সহিংসতার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, হেফাজতের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জে নাসকতাসহ তাণ্ডব চালানোর ঘটনায় করা মামলায় মহানগর জামায়াতের আমির মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সিদ্ধিরগঞ্জ থানায় নেয়ার পর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার তিনজনই হেফাজতের হরতালে নাশকতা সৃষ্টির ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন