Logo
Logo
×

নগরের বাইরে

নৌ পুলিশের অভিযানে ৬০মন জাটকা আটক 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১১:০৭ পিএম

নৌ পুলিশের অভিযানে ৬০মন জাটকা আটক 
Swapno

কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০ মন নিষিদ্ধ জাটকা মাছ ও একটি মাছ ধরার ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করেছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। 


সোমবার (১৯ এপ্রিল) ভোর ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ধলেরশ^রী নদীর পাড় থেকে নিষিদ্ধ জাটকা মাছ উদ্ধারসহ মাছ বহনকারি ওই ট্রলারটি আটক করতে সক্ষম হয় নৌ পুলিশ। 


জানা যায়, সোমবার ভোর ৫টায় কলাগাছিয়া নৌ ফাঁড়ী ইনর্চাজ মো. জহিরুল হকসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া ইউনিয়নের চর ধলেরশ^রী নদীর পাড়ে অভিযান চালায়। অভিযানকালে অসাধু জেলেসহ মৎস্য আড়ৎদার মোহনপুর এলাকার ফারুকসহ অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

পরে নৌ পুলিশ ইঞ্জিন চালিত ট্রলার রক্ষিত অবস্থায় ৬০ মন নিষিদ্ধ জাটকা উদ্ধারসহ মাছ বহনকারি ইঞ্জিন চালিত ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়। পরে নৌ পুলিশ উদ্ধারকৃত ৬০ মন জাটকা মাছ স্থানীয় হোসেনিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ হত দরিদ্রদের মাঝে জাটকা মাছ বিতরণ করে। উদ্ধারকৃত জাটকা মাছের মূল্য আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন