Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ০৪:২৯ পিএম

ফতুল্লায় গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা
Swapno

ফতুল্লার নরসিংপুরে গৃহবধূ বৃষ্টি আক্তার মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের বাবা শাহীন বাদী হয়ে মেয়ে জামাতা হেলালকে আসামী করে গতকাল সকালে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে স্বামী হেলালের বিরুদ্ধে।

 

জানা যায়, এক বৎসর পূর্বে বরগুনা জেলার আমতলী থানার চাওড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হেলালের সাথে টাঙ্গাইল জেলার মাধবপুর থানার আমতলী থানার মৃত হাতেম আলীর মেয়ে নিহত গৃহবধূ বৃষ্টি আক্তার মরিয়মের সাথে পারিবারিক সম্মতিক্রমে বিয়ে হয়। বিয়ের পর থেকে উভয়ে ফতুল্লা থানার উত্তর নরসিংপুর বাবুল মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। হেলাল একটি রং ফ্যাক্টরীতে কর্মরত রয়েছে। গত ১৭ এপ্রিল রাতে স্বামী হেলাল এবং স্ত্রী বৃষ্টি আক্তার মরিয়মের সাথে ঝগড়া হয়।


রবিবার সকালে স্বামী হেলাল বাসা থেকে বের হয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে বাসায় ফিরে এসে দেখতে পায়, ভিতর থেকে দরজা বন্ধ। পরে পাশের বাড়ীর লোকজন নিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় গামছা পেঁচানো অবস্থায় বৃষ্টির লাশ ঝুলে আছে। সংবাদ পেয়ে পুলিশ একই দিন দুপুর এক টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

 

এ সময় পুলিশ গৃহবধূর স্বামী হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হাসান জানান, গত রবিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে গামছায় পেঁচানো জানালা থেকে বৃষ্টি আক্তার মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী হেলাল উদ্দিন কে আটক করে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে বৃষ্টির পিতা বাদী হয়ে হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন