Logo
Logo
×

নগরের বাইরে

কাউন্সিলর বাবুলের শোকাহত পরিবারের পাশে মেয়র আইভী

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ০৪:৫২ পিএম

কাউন্সিলর বাবুলের শোকাহত পরিবারের পাশে মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের মৃত্যুর খবর পেয়ে বন্দরে তার বাড়িতে ছুটে গিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে তাঁর মরদেহ দেখতে ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বন্দরের কুড়িপাড়া এলাকায় যান তিনি। তিনি প্রায় ২ ঘন্টাব্যাপী সেখানে অবস্থান করেন। 

 

এ সময় মেয়রের সাথে প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান, কাউন্সিলর সুলতান আহমেদ, হান্নান সরকার, মো. ফয়সাল সাগর, শওকত হাসেম শকু, জমসের আলী ঝন্টু, মো. কবির হোসাইন, গোলাম নবী মুরাদ, সাইফুদ্দিন আহমেদ দুলাল, নারী কাউন্সিলর শাওন অংকন, শিউলি নওশাদ, হোসনে আরা বেগম, মহানগর যুবলীগ সহসভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা শরীফ হীরা, আব্দুল মোতালেব, হিমেল খান হিমু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করেন মেয়রসহ উপস্থিত কাউন্সিলরগণ। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক বিবৃতি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল। সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে মারা যান তিনি। বিকেলে কুড়িপাড়া স্কুল মাঠে জানাজা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন