Logo
Logo
×

নগরের বাইরে

২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ০৮:২৯ পিএম

২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
Swapno

ফতুল্লায় ২৫ কেজি গাঁজাসহ ইসমাইল হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) রাতে ফতুল্লার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন ফতুল্লার দৌলতপুর এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। এসময় গাঁজা মাপার একটি ডিজিটাল পাল্লাও উদ্ধার করা হয় তার কাছ থেকে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল ইসমাইল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দৌলতপুর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইসমাইলের ঘরে থাকা ২৫ কেজি গাজাসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ইসমাইলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন