Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ডাইংয়ে বিস্ফোরণ উড়ে গেল প্রধান ফটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৪:৪৬ পিএম

ফতুল্লায় ডাইংয়ে বিস্ফোরণ উড়ে গেল প্রধান ফটক
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানীমুখী শিল্প কারখানার ডাইং বিভাগে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় ক্যাডটেক্স গার্মেন্টসের ডাইং বিভাগে এ ঘটনা ঘটে। এতে কারখানার প্রায় ২০ফুট উচু লোহার গেট উড়ে যায় এবং আগুনে পুড়ে যায় বিপুল পরিমানের কাপড়। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় কারখানা কতৃপক্ষ।

 

কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, কাপড় শুকানোর চলন্ত মেশিন থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে প্রায় ৩০ গজ দূরে কারখানার বিশাল বড় লোহার তৈরি মেইন গেট উড়ে সড়কে পড়ে যায়। এসময় ভয়ে শ্রমিকরা দ্রæত কারখানা থেকে বের হয়ে যায়। তখন কারখানাতে প্রায় শতাধীক শ্রমিক কর্মরত ছিলেন। এতে কোন শ্রমিক আহত হয়নি। তবে বিস্ফোরণের পর মেশিনে ও বিপুল পরিমান কাপড়ে আগুন ধরে যায়। তখন কারখানা কতৃপক্ষ নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ারকর্মীরা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনের খবর পেয়ে রাত ২টায় অন্তিম গ্রæপের ক্যাডটেক্স গার্মেন্টে এসে এক ঘন্টা চেস্টা চালিয়ে আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান ও বিস্ফোরণের কারন জানা যাবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন