Logo
Logo
×

নগরের বাইরে

৪ মাসে ফতুল্লা থানায় ২৪২ মামলা, অর্ধেকই মাদকের

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৬:১১ পিএম

৪ মাসে ফতুল্লা থানায় ২৪২ মামলা, অর্ধেকই মাদকের
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রায় ৩০ লক্ষ মানুষের বসবাস। অপরাধ নিয়ন্ত্রণের দিক থেকে এই থানার গুরুত্ব জেলার অন্যান্য যেকোন থাকার তুলনায় বেশী। ফতুল্লায় একই সাথে ২টি নদী এবং ২টি গুরুত্বপূর্ন সড়ক থাকায় অপরাধীদের চলাচলও বেশী। নতুন বছরের শুরু থেকে চলতি মাসের ১৯ এপ্রিল পর্যন্ত ফতুল্লা থানায় মামলা দায়ের হয়েছে মোট ২৪২টি। তবে এসকল মামলার অধিকাংশই মাদক আর পারিবারিক কলহের মধ্যেই সীমাবদ্ধ।


থানা সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে মোট মামলা দায়ের করা হয়েছে ৬৫টি। এর ভেতর দস্যুতা ২, খুন ১, দ্রæত বিচার ১, ধর্ষণ ৩, নারী ও শিশু নির্যাতন ১, অপহরণ ১, পুলিশ আক্রান্ত ১, চুরি ৩, সিঁধেল চুরি ৪, অস্ত্র ১, মাদক ২৮ ও অন্যান্য ২০টি মামলা রয়েছে। বছরের ফেব্রæয়ারিতে থানায় মোট দায়ের করা হয়েছে ৫৮টি মামলা। এর ভেতর দ্রুত বিচারে ২, ধর্ষণ ৪, এসিড ১, নারী ও শিশু নির্যাতন ১, অপহরণ ৩, পুলিশ আক্রান্ত ১, মাদক ২৯ ও অন্যান্য ১৬টি মামলা রয়েছে।


বছরের মার্চ মাসে মোট মামলা দায়ের হয়েছে ৬৮টি। এই মাসেই পরিবর্তন হয় ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। মাসের ৯ তারিখে আসলাম হোসেনের স্থলাভিষিক্ত হন মো.রকিবুজ্জামান। এই মাসে প্রতারনার ২, খুন ২, ধর্ষণ ১, নারী ও শিশু ৩, অপহরণ ২, চুরি ৩, মাদক ৩৬ ও অন্যান্য ১৮টি মামলা দায়ের করা হয়েছে। চলতি মাসের ১৯ এপ্রিল পর্যন্ত থানায় দায়ের হয়েছে ৫১টি মামলা। এর ভেতর দস্যুতা ১, খুন ১, ধর্ষণ ১, নারী ও শিশু ১, অপহরন ২, চুরি ২, অস্ত্র ১, মাদক ২৭ ও অন্যান্য ১৫টি মামলা রয়েছে।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান যুগের চিন্তাকে বলেন, চলমান লকডাউনে বেশ কিছু অপরাধ কমে এসেছে। তবে পারিবারিক কলহের পরিমান কিছুটা বেড়েছে। মানুষজন বাসায় থাকার কারনে এই ধরনের বিবাদ তুলনামূলক বেশী। আর আমি এই থানায় যুক্ত হয়েছি সব মিলিয়ে ৪০দিন হবে। এর ভেতরেই আমি অপরাধ নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে থানায় মামলার পরিমান অনেকাংশে কমে এসেছে। এর অন্যতম কারন হচ্ছে পুলিশি তৎপরতা বৃদ্ধি, বিট পুলিশিং সক্রিয়করন এবং মসজিদে মসজিদে নিয়মিত ব্রিফিং। এসকল পদক্ষেপের কারনে অপরাধীরা অপরাধ করতে সাহস পাচ্ছেনা।


তিনি আরও বলেন, আমাদের প্রতি মাসেই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের তালিকা নবায়ন করা হচ্ছে। আমরা তালিকা অনুযায়ী প্রতি মাসেই অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। আমি ফতুল্লা থানার দায়িত্ব নেয়ার পর এটুকু আশ্বস্থ করতে পারি ফতুল্লায় আগের তুলনায় অনেক বেশী অপরাধ কমে আসবে। আমরা সেই লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন