Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে আইপিএল জুয়ায় আসক্ত যুব সমাজ   

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৭:৫৮ পিএম

বন্দরে আইপিএল জুয়ায় আসক্ত যুব সমাজ   
Swapno

বন্দর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লার যুব সমাজ আইপিএল জুয়ায় আসক্ত হয়েছে পড়েছে। কৃষক, শ্রমিক, ছাত্র, তরুণসহ বিভিন্ন পেশার ব্যবসায়ীরা জড়িয়ে পড়ছে এ জুয়ায়। মাদকের মত আইপিএল জুয়ার ছোবল এখন বন্দরে সর্বত্র। এ খেলায় বাজি ধরে নিঃস্ব হয়ে পড়েছে অনেকে। সৃষ্টি হচ্ছে পারিবারিক অশান্তি।

জানা গেছে, উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের শুভকরদী, আলীসারদী, কলাগাছিয়া বাজার, মহনপুর, মিয়ারবাগ, জেলেপাড়া, বুরুন্দী, আলীনগর, হাজীপুর, কল্যান্দী, আদমপুর, রস্তমপুর, সাবদী। বন্দর ইউনিয়ন পরিষদের বন্দর কলাবাগ, পুরান বন্দর চৌধূরী বাড়ী, কুশিয়ারা, তিনগাও, পদুঘর, ওলাক, বিবিজোড়া। ধামগড় ইউনিয়ন পরিষদের, নয়ামাটি, ভাংতি, মালিভিটা। মুছাপুর ইউনিয়ন পরিষদেরে পিচ কামতাল, লাঙ্গলবন্ধ, মদনপুর  ইউনিয়ন পরিষদের, চিড়াই পাড়া, মুরাদপুর, দেওয়ানবাগ, ফুলহর এলাকা ও সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ডে বিভিন্ন  পাড়া মহল্লায়  চলছে দুপুর থেকে  রাত পর্যন্ত জমে উঠে ক্রিকেট  জুয়ার আসর।

এ ব্যাপারে বন্দরের বাসিন্দা মিজানুর রহমান সোহেল জানান, আইপিএল জুয়ার আসর জমে উঠার কারনে বন্দরে আইন শৃঙ্খলা মারত্মকভাবে অবনতি ঘটছে। জুয়া খেলায় হার-জিত নিয়ে প্রতিদিন এসব এলাকায় ক্রিকেট জুয়ারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও বন্দর থানার অফিসার ইনর্চাজের জরুরি হস্তক্ষেপ কামনা করছে বন্দরবাসি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন