Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে মার্কেটে অগ্নিকান্ড : পুড়ে ছাই ১২টি দোকান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৫:০৪ পিএম

সিদ্ধিরগঞ্জে মার্কেটে অগ্নিকান্ড : পুড়ে ছাই ১২টি দোকান
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী নতুন বাজার এলাকায় একটি মার্কেটে মুদি দোকানসহ ১২’টি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টায় খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে (জুম্মা মার্কেট) পৌছে আমাদের ৩টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে মুদি দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।

এদিকে আবু জাফর নামে ক্ষতিগ্রস্থ এক দোকান মালিক জানান, আসন্ন ঈদকে সামনে রেখে তিনি দোকানে অনেক টাকার মালামাল ক্রয় করেছিলেন। আগুনে মালামাল পুড়ে গেছে। প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন