Logo
Logo
×

নগরের বাইরে

কৃষকের জমির ধান কেটে দিলেন পৌরসভা ছাত্রলীগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৭:৫৫ পিএম

কৃষকের জমির ধান কেটে দিলেন পৌরসভা ছাত্রলীগ
Swapno

করোনাভাইরাসে সৃষ্ট বিপর্যয়ে সারাদেশের লকডাউনে যানবাহন বন্ধ থাকায় কৃষকরা ধান কাটার জন্য শ্রমিক খুঁজে পাচ্ছেন না। এদিকে ইরি-বোরো ধান কাটার সময় হয়ে গেছে। কৃষকদের পাশে দাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার বাস্তবায়ন ঘটাতে মন্ত্রী গাজীর নির্দেশে রূপগঞ্জে দরিদ্র কৃষকের দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে তারাব পৌর ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেনের নেতৃত্বে উপজেলার তারাবো পৌরসভার নোয়াগাঁও মাঠে দরিদ্র কৃষক রবিউল ইসলামের দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন তারা।

এসময় পৌরসভা ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন জানান, লকডাউনের তৃতীয় মেয়াদে শ্রমিক ও অর্থ সংকটের কারণে দুই বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলেন না উপজেলার তারাবো পৌরসভার নোয়াগাঁও এলাকার কৃষক রবিউল ইসলাম। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পৌরসভার ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে ছুটে যান। আমার নেতৃত্বে দপ্তর সম্পাদক ফাহাদ উদ্দিন ২নং ওয়ার্ড সভাপতি মাসুদ প্রধান, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম,১ নং ওয়ার্ড সভাপতি আব্দুল আল-মামুন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ও হৃদয় এবং যুগ্ম সম্পাদক মাসুমসহ প্রায় ২৫ জন নেতাকর্মী কৃষক রবিউলের দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে দেন।

 

কৃষক রবিউল অনেকটাই আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন, লকডাউনের মধ্যে ধান কাটার উপযুক্ত হয়। লকডাউনে শ্রমিক সংকটের কারণে পাকাধান কাটতে পারছিলাম না। এছাড়াও এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি খুব বেশি। ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় কিছুটা ক্ষতির শঙ্কায় ছিলাম। আমার এমন অসহায়ত্বের কথা শুনে আওলাদ ভাই আরও নেতাকর্মী সঙ্গে নিয়ে এসে টাকা-পয়সা ছাড়াই আমার দুই বিঘা ক্ষেতের ধান কেটে দেন। তারা যেভাবে আমার ধান কাটতে সাহায্য করেছেন তা কখনও ভুলব না।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন