সোনারগাঁয়ে আ’লীগ নেতার উদ্যোগে ৩ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১১:০৮ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনার দ্বিতীয় ধাপে তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নের এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এ খাদ্য সহায়তা বিতরণ করেন।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ২০২০সালে করোনার প্রার্দুভাবে তিন ধাপে ৩৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। এসব খাদ্য সহায়তার মধ্যে ছিল, পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি পেয়াজ, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেল ও এক কেজি লবন।
খাদ্য সহায়তা বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ হোসেন, যুবলীগ নেতা কামাল হোসেন, শাহিন আলম, আলম চাঁন, আবু হানিফ প্রমুখ।
এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, করোনার দ্বিতীয় ধাপে প্রার্দুভাব ঠেকাতে এ মাসে পর্যায়ক্রমে ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে।


