Logo
Logo
×

নগরের বাইরে

তল্লার গ্যাস বিস্ফোরণে জেলা প্রশাসনের ৭ সদস্যের তদন্ত কমিটি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ০৫:২৬ পিএম

তল্লার গ্যাস বিস্ফোরণে জেলা প্রশাসনের ৭ সদস্যের তদন্ত কমিটি
Swapno

ফতুল্লার পশ্চিম তল্লার তিনতলা ভবনের গ্যাস বিস্ফোরণ ঘটনায় জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারকে আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরাকে সদস্যসচিব করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন কালে বিষয়টি জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।এ সময় ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়ে ভবনটি সিলগালা করার নির্দেশসহ তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

 

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

উল্লেখ্য, শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে পশ্চিম তল্লার মডেল গার্মেন্টস এর নিকটবর্তী জামাই পাড়া এলাকায় তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ১ শিশুসহ দুটি পরিবারের ১১ জন দগ্ধ হয়। তাদের মধ্যে শিশু ও নারীসহ ছয়জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্ট্রিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্যদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন