Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৪, অস্ত্র উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৫:৩০ পিএম

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৪, অস্ত্র উদ্ধার
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১১।

 

গ্রেফতারকৃতরা হলেন আনোয়ার হোসেন (৩২), মনির হোসেন (৩৫), রওশন আলী (৩৫), আক্তার হোসেন (৩০)। এদের কাছ থেকে ১ টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি ছুরি, ১ টি রামদা ও ১ টি ছোড়া উদ্ধার করা হয়।

 

রোববার (২৫ এপ্রিল) দুপুরে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো নারায়ণগঞ্জ র‌্যাব ১১’র সহকারী পরিচালক (এএসপি) প্রণব কুমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২৫ এপ্রিল দিবাগত রাত ১ টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল কাঁচপুর ব্রিজের পাশে একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ৪ জন ডাকাত সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করি। গ্রেফতারের পর এদের প্রাথমিক জিজ্ঞেসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, এরা বিভিন্ন সময় বড় বড় দোকানপাটে অস্ত্র প্রদর্শন করে সেখান থেকে মালামাল লুট করে পালিয়ে যায়।

 

এছাড়া বিগত কয়েক বছরে সারাদেশে ঘটে যাওয়া বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় এই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের জড়ীত থাকার কথা র‌্যাবকে কাছে জানিয়েছেন গ্রেফতাকৃতরা। এদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন