ছিন্নমূল মানুষের পাশে রূপগঞ্জ উপজেলা প্রশাসন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৯:২৪ পিএম
রাতের আঁধারে সেহরি নিয়ে ছিন্নমূল মানুষের পাশে হাজির হয়েছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাউছিয়া, বরপা, রূপসী, তারাবো বিশ্বরোড এলাকার হত-দরিদ্র, রিক্সা চালক সিকিউরিটি গার্ড ও রাস্তার আনাচে কানাচে শুয়ে থাকা ছিন্নমূল মানুষের মাঝে এ সেহরির প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহর নির্দেশনায় রমজান মাসে প্রতিটা উপজেলার ছিন্নমূল মানুষের মাঝে সেহরী বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তাই রূপগঞ্জেও আমরা মাঠে নেমেছি। এমন কাজে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তবে রমজান মাসে আমাদের এ সেহরী বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।


