Logo
Logo
×

নগরের বাইরে

প্রাইভেটকার থেকে চাঁদাবাজির সময় ৪ চাঁদাবাজ গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১০:৪৪ পিএম

প্রাইভেটকার থেকে চাঁদাবাজির সময় ৪ চাঁদাবাজ গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে ৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব ১১। গ্রেফতারকৃতরা হলো আকাশ চন্দ্র দাশ, প্রকাশ চন্দ্র দাশ, হাবিবুর রহমান ও আলমগীর হোসেন।

 

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে বিভিন্ন গণমাধ্যমকে পাঠানো র‌্যাব ১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি চাঁদাবাজ চক্র বিভিন্ন যানবাহন থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে এমন অভিযোগে ২৬ এপ্রিল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে ৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে চাঁবাজির ২ হাজার ৩’শ ৫৫ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতাকৃদের বিরুদ্ধে আনানুগ কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে।

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন