Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ছিনতাই হওয়া কাভার্ডভ্যান উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ০৫:৫০ পিএম

সোনারগাঁয়ে ছিনতাই হওয়া কাভার্ডভ্যান উদ্ধার
Swapno

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপুরদী এলাকা থেকে ছিনতাই হওয়ায় কাভার্ডভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই কাভার্ডভ্যানটি ছিনতাই হয়। রাতেই মেঘনা শিল্প নগরীর ঝাউচর এলাকার সান ফেব্রিকস নামের একটি কোম্পানির ভেতরে রাখা কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। এঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

   

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ঢাকা মেট্রো ট-১১৬২৪৯ রপ্তানিযোগ্য পণ্য নিয়ে সিলগালা করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পথে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের টিপুরদী এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটি চালক ও হেলপারের সহযোগিতায় ছিনতাই হয়। পরে ওই কাভার্ডভ্যানটি ঝাউচর এলাকার সান ফেব্রিকস নামের একটি কোম্পানির গোডাউনের নেওয়ার সময় কোম্পানির ভেতরে বালুর মধ্যে আটকে যায়। পরে কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়।

 

সান ফেব্রিকসের সিকিউরিটি ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, দু’তিন দিন আগে ঝাউচর গ্রামের সামসু ওরফে আদম সামসুর ছেলে জসিমউদ্দিন বাবু ও ছয়হিস্যা গ্রামের আকতার হোসেনের ছেলে লিটন আমাদের পরিত্যক্ত একটি গোডাউন ভাড়া নেওয়ার জন্য আসে। এখানে কিছু মালামাল রাখবে বলে জানায়। সোমবার রাতে জসিমউদ্দিন বাবু ও লিটন গাড়ি নিয়ে এসে জোরপূর্বক ফ্যাক্টরী ভেতরে ঢুকিয়ে দেয়। বাধা দিলেও কথা শুনেনি। গাড়িটি বালুর মধ্যে আটকে গেলে তারা সেখানে রেখেই পালিয়ে যায়। বিষয়টি মালিক পক্ষের লোকজনের সঙ্গে আলোচনা করে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

 

সান ফেব্রিকসের ম্যানেজার দাউদ মিয়া জানান, কোম্পানির পক্ষ থেকে গোডাউন ভাড়া দেওয়া হয়নি। জসিমউদ্দিন বাবু ও লিটন গাড়ি এনে কোম্পানির ভেতরে ঢুকিয়ে দেবে আমাদের লোকজন বুঝতে পারেনি। তবে গাড়িটি বালুর মধ্যে আটকে গেলে ৭-৮জন লেবারসহ চালক, হেলপার, বাবু ও লিটন পালিয়ে যায়। পরে এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।

 

ঝাউচর গ্রামের আল আমিন জানান, কোম্পানির ভেতরে একটি গাড়ি বালুতে আটকে গেছে বলে আমাকে ক্রেন দিয়ে উদ্বারের জন্য জানানো হয়। পরবর্তীতে গাড়ির চালক ও হেলপারকে খোঁজার পর তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে সন্দেহ হলে কাভার্ডভ্যানের বডি থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোন দিলে গাড়িটি টিপুরদী এলাকা থেকে ছিনতাই হয়েছে বলে তারা জানিয়েছে। এ ঘটনার পর থেকে চালক ও হেলপারের মোবাইল বন্ধ রয়েছে।

 

অভিযুক্ত জসিমউদ্দিন বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লিটনের জন্য একটি গোডাউন ভাড়া করতে ওই কোম্পানিতে গিয়েছিলাম। তবে কোম্পানির সঙ্গে ভাড়া নিয়ে কথা হয়েছে। এ ছিনতাই হওয়া কাভার্ডভ্যানের সঙ্গে আমি জড়িত না।   

সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, একটি কোম্পানির ভেতর থেকে রপ্তানিযোগ্য পণ্যসহ সিলগালা করা একটি কাভার্টভ্যান উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানের লোকজনকে খবর দেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন