Logo
Logo
×

নগরের বাইরে

গভীর রাতে অসহায়দের মাঝে ডিসির সেহরি খাবার বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১০:২৫ পিএম

গভীর রাতে অসহায়দের মাঝে ডিসির সেহরি খাবার বিতরণ
Swapno

নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর দেয়া রান্না করা সেহরির খাবার ভাসমান ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন আড়াইহাজার উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহাগ হোসেন ও এসিল্যান্ড মো. উজ্জ্বল হোসেন উপজেলার বিভিন্ন রাস্তায় অসহায় মানুষের হাতে এ সব খাবারের প্যাকেট তুলে দেন।

এ সময় ইউএনও মো. সোহাগ হোসেন বলেন, সোমবার রাতে প্রায় ১৫০ জন ছিন্নমূল অসহায়ের মাঝে জেলা প্রশাসকের দেয়া এসব খাবার বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসের ফজিলতের ওছিলায় সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি এবং সকলকে বৈশ্বিক মহামারী করোনার বিস্তার রোধে সরকারি বিধি নিধেষ ও স্বাস্থ্যবিধি মেলে চলার আহবান জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন