Logo
Logo
×

নগরের বাইরে

খালেদা দীপু সাখাওয়াত ও হাসান আলীর সুস্থতায় বন্দর যুবদলের দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১০:৩৪ পিএম

খালেদা দীপু সাখাওয়াত ও হাসান আলীর সুস্থতায় বন্দর যুবদলের দোয়া
Swapno

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাসান আলী এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা কামনায় বন্দর উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা যুবদলের সহসভাপতি শহিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও বন্দর উপজেলা যুবদল সদস্য সচিব শাহিন আহমেদের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহসভাপতি পারভেজ মল্লিক, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদুল্লাহ মুকুল, কাওসার হামিদ খান, সম্রাট হোসেন সুজন, জাহিদ খন্দকার, সদস্য আরিফ হোসেন, নাজমুল হক, মো. মহসিন, রুবেল, ইমরান, মোক্তার হোসেন, তাওলাদ হোসেন, বাবুল হোসেন, রাজিব, জসিম, হালিম, এমদাদ, মো. হোসেন, যুবদল নেতা ওয়াদুদ সাগর, মিন্টু, দিমান, সেলিম রেজা, হাসান সরকার, ইমন, রতন, ইমরান, আলতাফ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন