আব্দুল মজিদ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১২:১৮ এএম
সদর উপজেলার কাশীপুরে প্রায় ৬শ’ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে দাতব্য প্রতিষ্ঠান আলহাজ¦ আব্দুল মজিদ ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডের দুঃস্থ ও নি¤œবিত্তদের মধ্যে এসব সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জশনে জুলুস উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শ্যামল।
এসময় আরও উপস্থিত ছিলেন-সাংবাদিক ও ছড়াকার মোহাম্মদ নেয়ামত উল্লাহ, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব সৌরভ, সমাজসেবক জুয়েল দেওয়ান, ব্যবসায়ী সোহাগ প্রমুখ। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- গরুর মাংস, আলু, পেয়াজ, ছোলা।
আলহাজ¦ আব্দুল মজিদ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার শিক্ষা-সামাজিক ও অন্যান্য উন্নয়ন সেবামূলক কার্যক্রম করে আসছে।


