Logo
Logo
×

নগরের বাইরে

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ নির্যাতন ও শ্লীলতাহানী

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ০৩:৩০ পিএম

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ নির্যাতন ও শ্লীলতাহানী
Swapno

সিদ্ধিরগঞ্জে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী রাসেল (৩৫) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন গৃহবধু হোসনে আরা আক্তার (২১)। সেই মামলায় স্বামী ও শ^শুর বাড়ির লোকজন শান্তিপুর্ণভাবে ঘর-সংসার করবে শর্তে জামিনে মুক্তি লাভ করে স্বামী রাসেল। মামলায় জামিনের পর মামলা করার ক্ষোভে আরো বেশী ক্ষিপ্ত হয়ে উঠে শ্বশুর বাড়ির লোকজন। যার জের ধরে এবার হোসনে আরার বড় বোনকে নির্যাতন করে ডান হাত ভেঙে দিয়েছে স্বামী রাসেলের বাড়ির লোকজন।

 

সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এই নির্যাতনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় হোসনে আরা আক্তার বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় স্বামী রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন (নং-৩৬)। তবে অভিযুক্তদের এখনও আটক করতে পারেনি পুলিশ। অন্য অভিযুক্তরা হলো জালকুড়ি দক্ষিণপাড়া এলাকার ১নং বিবাদীর পিতা শফিউদ্দিন, বড় বোন জামাই রুবেল (৪৫), কাদির, সানোয়ারসহ অজ্ঞাত আরো ৪/৫ জন।

 

এ বিষয়ে হোসনেআরার ভগ্নিপতি আলআমিন বলেন, আমার শ্যালিকাকে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার স্বামী রাসেল শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। আমরা আইনের আশ্রয় নিলে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। যার ধারাবাহিকতায় আমার বাসায় প্রবেশ করে আমার স্ত্রী রোকসানা আক্তারকে নির্মমভাবে নির্যাতন করে এবং শ্লীলতাহানী করে তারা। এতে আমার স্ত্রীর ডান হাত ভেঙে গেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। আমি প্রশাসনের কাছে এই নারী নির্যাতনের কঠোর শাস্তি দাবি করছি।
 
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মোখলেছ জানান, এ ঘটনায় মামলা দায়ের করেছেন অভিযুক্ত রাসেলের স্ত্রী। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন