Logo
Logo
×

নগরের বাইরে

র‌্যাব’র জালে সহযোগীসহ টাইগার মোমেন বিদেশী পিস্তলসহ গ্রেফতার

Icon

প্রকাশ: ০১ মে ২০২১, ০৩:৪৪ পিএম

র‌্যাব’র জালে সহযোগীসহ টাইগার মোমেন বিদেশী পিস্তলসহ গ্রেফতার
Swapno

সোনারগাঁয়ের কাঁচপুর থেকে হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ প্রায় ডজন খানেক মামলার আসামী ‘মোমেন বাহিনী’র প্রধান সাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেন (৩১)কে তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার দুপুর ২ টায় কাঁচপুর ওলামানগর এলাকা থেকে তার সহযোগী মো. বুলবুল ভূঁইয়া (৩৭)তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, এক লিটার বাংলা মদ, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা করা হয়। শুক্রবার এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ সিপিএসসি কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী ।


 
প্রেস বার্তায় র‌্যাব আরো জানায়, এলাকাবাসী সূত্রে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল কাঁচপুর এলাকায় মাদক ব্যবসা, তেলচুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত শতাধিক দুস্কৃতিকারীদের সমন্বয়ে মোমেন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে যা এলাকায় ‘মোমেন বাহিনী’ নামে পরিচিত। এই ‘মোমেন বাহিনী’ এলাকার মূর্তিমান আতঙ্কের। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না।


বাহিনীর প্রধান মোমেন নিজেকে বিভিন্ন সময়ে র‌্যাব ও পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করতো। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ প্রায় ডজনখানেক মামলা আছে। সম্প্রতি তাকে নিয়ে বেশ কয়েকটি পত্র-পত্রিকায় অনুসন্ধানীমূলক রিপোর্ট কার হয় বলেও জানায় র‌্যাব। সেই রিপোর্টের উপর ভিত্তি করে র‌্যাব এই বাহিনীর সদস্যদের উপর কঠোর নজরদারী শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর ২ টার দিকে র‌্যাব-১১ একটি অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানায় র‌্যাব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন