Logo
Logo
×

নগরের বাইরে

ভুয়া আবাসন কোম্পানীর বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ, মানববন্ধন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২১, ০২:১০ এএম

ভুয়া আবাসন কোম্পানীর বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ, মানববন্ধন
Swapno

রূপগঞ্জে ভূইফোড় আবাসন কোম্পানী ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভ সভা ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় ইউনিয়ন পরিষদ মাঠে তারা এ কর্মসূচি পালন করে।

 

স্থানীয়রা অভিযোগ করে জানান, ভুয়া আবাসন কোম্পানী ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজায় মাত্র ৩/৪ বিঘা জমি কিনে নিরিহ কৃষকদের প্রায় ৫'শ বিঘা জমি জোর করে দখলে নিয়ে বালু ভরাট কার্যক্রম শুরু করে। এতে এলাকাবাসী বাধা দিলে তাদেরকে মামলা হামলা দিয়ে হয়রানী করছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বদিউজ্জামান মিঠু, পরিচালক মোস্তাফিজুর রহমান ও গফুর আজাদ এই জবর দখলের সাথে জড়িত।

 

এ কারনে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে সোমবার বিকালে  কায়েতপাড়া ইউনিয়ন কাউন্সিল মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচি অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম,  এডভোকেট আব্দুল আউয়াল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান সজীব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, আলতাফ হোসেন, আলী আজগর, মোজাম্মেল হক মিলনসহ কায়েতপাড়ার হাজার হাজার নারী পুরুষ।

 

এ সময় তারা বলেন,যদি কৃষকদের নায্যমুল্য না দিয়ে জমি জবর-দখল করে এই ভুয়া প্রতিষ্ঠান কায়েতপাড়ার মাটিতে পা রাখে তাহলে জনগন ঐ জমি দখলকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন