Logo
Logo
×

নগরের বাইরে

রিক্সার গ্যারেজের পাশে গাঁজার চাষ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ মে ২০২১, ০৭:১৫ পিএম

রিক্সার গ্যারেজের পাশে গাঁজার চাষ
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জায়গা থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের মেঘনা ডিপো সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গা থেকে গাছটি উদ্ধার করা হয়।


এর আগে ওই এলাকার ব্যবসায়ী আশরাফ উদ্দিন পরিত্যক্ত জায়গায় গাঁজার গাছটি দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমদার ঘটনাস্থলে গিয়ে গাঁজার গাছটি উদ্ধার করে ধ্বংস করেন।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, গাঁজার গাছটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে তার পাশেই মো. ফিরোজ মিয়ার মালিকানাধীন একটি অটো রিক্সার গ্যারেজ রয়েছে। এলাকাবাসী আরও জানায় ওই রিক্সার গ্যারেজ থেকে প্রায় সময়ই গাঁজা সেবনের গন্ধ পাওয়া যায়।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমদার বলেন, পরিত্যক্ত জায়গা থেকে গাঁজার গাছটি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। যেহেতু পরিত্যক্ত জায়গা থেকে গাছটি উদ্ধার করা হয়েছে তাই এ ঘটনায় কোনো মামলা বা কাউকে গ্রেফতার করা হয়নি।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন