নদী-তীরের বেদেরা পেল ডিসি’র ত্রাণ সহায়তা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ মে ২০২১, ০৯:৪৮ পিএম
বন্দরের লাঙ্গলবন্দ এলাকার পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদী-তীরের ভাসমান বেদেদের মাঝে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌছে দেয়া হয়েছে। বুধবার (৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নিজে লাঙ্গলবন্দের বেদেপল্লীতে উপস্থিত হয়ে এই ত্রাণ সহায়তা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জের কর্মহীন সকল শ্রেনী পেশার মানুষকে আমরা এ সহায়তার আওতায় নিয়ে এসেছি এবং এটি ভবিষ্যতেও চলমান থাকবে। ইতিমধ্যেই আমরা শিল্পীগোষ্ঠী, পরিবহন শ্রমিক ও ইমামসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে এ ত্রাণ পৌছে দিয়েছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী ও বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার অন্যান্য সরকারী কর্মকর্তা প্রমুখ।


