ভুলতায় গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ মে ২০২১, ১১:০১ পিএম
রূপগঞ্জে অভিযান চালিয়ে পুলিশ সেলিনা বেগম নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১ কেজি উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে এই অভিযান চালানো হয়। সেলিনা বেগম নরসিংদী জেলার রায়পুরা থানার গোকুলনগর মধ্যপাড়া এলাকার মৃত রইছ মিয়া স্ত্রী।
এবিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দীন মজুমদার জানান, সেলিনা দীর্ঘদিন যাবৎ নরসিংদী থেকে মাদক এনে গাউছিয়া মার্কেট এলাকাসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে আমাদের কাছে গোপন সংবাদ আসে। সেই সংবাদের ভিত্তিতে এস আই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল গাউছিয়া মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পরে তাকে তল্লাশী করে তার সাথে থাকা ভ্যানেটি ব্যাগের মধ্যে সাদা পলিতে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বুধবার সকালে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


