বন্দরে জুয়া খেলায় বাধা দেয়ায় ভাঙচুর লুটপাট, আহত ৩
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ মে ২০২১, ১১:৫০ পিএম
বন্দরে প্রকাশ্যে জুয়া খেলাতে বাধা দেয়ায় সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে বীরমুক্তিযোদ্ধার স্ত্রীসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোড়া এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহতরা হলো রাবেয়া খুতুন (৬০) আছিয়া খাতুন (৫৭) ও রুহুল আমিন (৩৫)।
এ ব্যাপারে আহতের স্বামী বীরমুক্তিযোদ্ধা জিয়াবুল হোসেন বাদী হয়ে বন্দর থানায় মহিলাসহ ৮ জনের নাম উল্লেখ্য করে ঘটনার ওই রাতে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, বন্দর উপজেলার চরঘারমোড়া এলাকার হাসান মুহুরীর দুই ছেলে নাজমুল ও আজমীর তাদের বাড়ির সামনে দীর্ঘ দিন যাবত প্রকাশ্যে জুয়া খেলে আসছে। মঙ্গলবার বিকেলে জুয়া খেলার সময় স্থানীয় যুবক রুহুল আমিন নিষেদ করেন।
এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসী নাজমুল ও তার ভাই আজমীর একই এলাকার মৃত মানিক মিয়ার ছেলে সৌরভ তার মা সেলি বেগম, সাজ্জাদ, কাউছার জুম্মান ও ফয়সাল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রুহুল আমিনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা বাড়িঘর ব্যাপক ভাংচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং একটি মোবাইল সেট ও ১টি গলার চেইন ছিনিয়ে নেয়। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে বীরমুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া খাতুন ও তার বোনসহ ৩ জন গুরুতর জখম হয়।


