‘আজ জনকল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ মে ২০২১, ০৫:৫৬ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘আজ জনকল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। করোনার এই মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটাতেই ফাউন্ডেশনের এই প্রচেষ্টা। প্রতিবারের মতো এবারও এই গরীব দুস্থ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন তারা।
শুক্রবার দুপুর আড়াইটায় ৮নং ওয়ার্ডের আইল পাড়া সরকার বাড়ি এলাকায় এই আয়োজন করা হয়। ‘আজ জনকল্যাণ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও সম্মিলিত নাট্যকর্মী জোটের সিনিয়র সহসভাপতি মো. শাহ্জাহান এর সভাপতিত্বে এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ টিটু।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, প্রতি বৎসরই এই ফাউন্ডেশনের মাধ্যেমে গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রীসহ লুঙ্গি, শাড়ি ও কাপড় বিতরণ করা হয়। এবার করোনার এই মহামারিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তাই সাধ্যমত কর্মহীন হয়ে পড়া তিনশত পরিবারের মুখে হাসি ফুটাতে এই ক্ষুদ্র চেষ্টা। তবে আশাকরি আগামীতে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো বেশী মানুষকে সাহায্য সহযোগিতা করতে পাড়ব।
এসময় আরো উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. রুহুল আমিন মোল্লা, ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেকার আলম খোকন, ইসমাইল মাদবর, আব্দুল হক, মোস্তফা কামাল, মোস্তফা হাওলাদার, যুবলীগ নেতা মো. শহিদুল্লাহ, বাংলাদেশ মানবধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম,আর রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খোকন, মো. রাজিব, সজিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


