রূপগঞ্জে ভেকুর ধাক্কায় গাজী সেতুর রেলিং ভেঙ্গে আহত ১
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৮ মে ২০২১, ০৯:৪০ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভেকুর ধাক্কায় ভেঙ্গে পড়ল গাজী সেতুর একাংশের রেলিং। এ দুর্ঘটনায় রাজিব (৪০) নামের এক অটোরিক্সা চালক আহত হয়েছেন।
শনিবার বিকালে উপজেলার দড়িকান্দি এলাকায় সেতুর উপরে এক ভেকু নিয়ন্ত্রন হারালে বীর প্রতীক গাজী সেতুর দক্ষিন পাশ্বের একাংশের রেলিং ভেঙ্গে পড়ে যায় ও সেতুর উপরে থাকা ঐ বেকুর চাপায় এক অটোরিক্সা ভেঙ্গে ডুমড়ে মুচড়ে যায়।
এ ঘটনায় অটোরিক্সায় থাকা রাজিব নামের চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুত্বর দেখে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল প্রেরণ করেন।


