Logo
Logo
×

নগরের বাইরে

লোক দেখানো দানের উদ্দেশ্য আমার নেই : হেলাল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ মে ২০২১, ০৫:৫০ পিএম

লোক দেখানো দানের উদ্দেশ্য আমার নেই : হেলাল
Swapno

অসহায় দুস্থদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেছেন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা সাংসদ শামীম ওসমানের কাছ থেকে শিখে ও অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য কাজ করছি। আমি নিজে যেটা খাই, নিজে যেটা পরিধান করি, সেটাই মানুষের মাঝে দান করি।

 

লোক দেখানো দানের উদ্দেশ্য আমার নেই। আপনাদের ঔষধ পানি থেকে শুরু করে ঈদ বস্ত্র, যেকোন প্রয়োজনে আমার কাছে আসবেন। আমার মা যেটা পড়ে, যেই কম্বলে ঘুমায়, আমি সেই মানের সামগ্রীই আপনাদের প্রদান করবো। আপনারা দোয়া করবেন, আমি আমার সাধ্যমত আপনাদের সেবা করে যাবো ইনশাআল্লাহ।  

 

গতকাল ফতুল্লা থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সাধারণ সম্পাদক শহিদুল হক প্রমিত, সিনিয়র সহসভাপতি অহিদুল ইসলাম অহিদ এবং ত্রাণ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেনের উদ্যোগে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন। তার নির্দেশনায় ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।    

 

ফতুল্লা থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সাধারণ সম্পাদক শহিদুল হক প্রমিতের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি অহিদুল ইসলাম অহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রধান, যুবলীগ নেতা আজমত আলী, জেলা যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির, কুতুবপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি এইচ এম রাসেল, সাধারণ সম্পাদক জে.আর আহম্মেদ রাসেল, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি হামদান-উর-রহমান শান্ত। আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব প্রমূখ।   
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন