Logo
Logo
×

নগরের বাইরে

দুই দিন ধরে পাম্প বিকল পানির জন্য হাহাকার  

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ মে ২০২১, ০৬:১৪ পিএম

দুই দিন ধরে পাম্প বিকল পানির জন্য হাহাকার  
Swapno

দুই দিন ধরে পানির পাম্প বিকল হওয়ায় পানির জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৫ নং  ওয়ার্ডের বন্দরের দেউলী চৌরাপাড়া, দাসেরগাঁ ও  লক্ষণখোলা এলাকায়। বৈশাখের প্রচন্ড তাপদাহে পানির অভাবে রোজাদারসহ সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে। এ অবস্থায় দূরের কোন উৎস থেকে পানি সংগ্রহ করছেন তারা। বৈদ্যুতিক গোলযোগের কারণে বৃহস্পতিবার লক্ষণখোলা ওয়াসার পাম্পটি হঠাৎ করেই বিকল হয়ে পড়ে।
 
এলাকাবাসী জানান, লক্ষণখোলা পাম্পে সমস্যা দেখা দেয়ায় গত দুই দিন যাবত পাইপ লাইনে পানি আসছে না। এতে পান করাসহ প্রাত্যহিক কাজ কর্মে এলাকাবাসি পড়েছে চরম বিপাকে। বিশেষ করে ইফতার সেহরিতে মিলছে না পানি। গ্রীস্মের প্রচন্ড তাপদাহে পানির অভাবে এলাকায় হাহাকার অবস্থা বিরাজ করছে। বালতি, কলস নিয়ে পানির সন্ধানে মানুষ এদিক ওদিক ছুটোছুটি করছে।

 

লক্ষণখোলা পাম্প অপারেটর নাসিরউদ্দিন জানায়, বৈদ্যুতিক গোলযোগের কারণে বৃহস্পতিবার হঠাৎ করেই পাম্পটি নষ্ট হয়ে যায়। এতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ঢাকা ওয়াসার প্রকৌশলীরা বর্তমানে পাম্পটি মেরামত করছেন। মেরামত সম্পন্ন হলে শনিবারের মধ্যেই পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন